বিচ্ছেদের পর একা ডিক্যাপ্রিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টনি গার্ন-লিওনার্দো ডিক্যাপ্রিও-কেট উইন্সলেট
টনি গার্ন-লিওনার্দো ডিক্যাপ্রিও-কেট উইন্সলেট

২২ বছর বয়সী জার্মান সুপার মডেল টনি গার্নের সঙ্গে প্রেমের ইতি টানলেন ৩৯ বছর বয়সী ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। স্বর্ণকেশী টনির সঙ্গে লিওনার্দোর প্রেমের বয়স মাত্র দেড় বছর। দেড় বছরের মাথায় সম্প্রতি বিচ্ছেদের পথে হেঁটে খবরের শিরোনাম হয়েছেন লিওনার্দো-টনি।
সর্বশেষ এ জুটিকে একসঙ্গে দেখা যায় গত সেপ্টেম্বর মাসে। কিন্তু সম্প্রতি একটি ফ্যাশন উইকে একাকী হাজির হন টনি। আর একই দিনে ওয়েস্ট কোস্টে পার্টিতে মেতে ওঠেন লিওনার্দো। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে মিরর ডটকম।
টনির আগে মডেল ও অভিনেত্রী ব্লেক লাইভলি, ইসরায়েলি ফ্যাশন মডেল বার রাফায়েলির সঙ্গে প্রেমে জড়ালেও কোনো প্রেমই টেকাতে পারেননি লিওনোর্দো।
প্রেম সম্পর্কে জানতে চাইলে এক সাক্ষাৎকারে লিওনার্দো বলেন, ‘বিনম্রতা, রসিকতাবোধ, এবং অবশ্যই অতিনাটকীয়তা নয়।’
এদিকে, কখনোই লিওনার্দোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না বলে জানিয়েছেন ‘টাইটানিক’ ছবিতে তাঁর সহ-অভিনেত্রী কেট উইন্সলেট। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সাড়াজাগানো ‘টাইটানিক’ ছবিতে জুটি বেঁধেছিলেন ডিক্যাপ্রিও-কেট। সেই থেকে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রেখেছেন তাঁরা।
এ প্রসঙ্গে ৩৮ বছর বয়সী কেট বলেন, ‘আমাদের মধ্যে কখনোই রোমান্টিক কিছু ছিল না বলেই বোধ হয় বন্ধুত্বটা টিকে গেছে। সবাই হয়তো আমাদের প্রেমের খবর জানতে পারলে খুশিই হতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কখনোই প্রেমে পড়িনি।’