বিচ্ছেদের পর জনসমক্ষে জোলি

গত সেপ্টেম্বরে বিচ্ছেদের মামলা করার পর এই প্রথমবার অ্যাঞ্জেলিনা জোলি জনসমক্ষে এলেন। একটি ধারণকৃত ভিডিও বার্তায় এই অস্কারজয়ী হলিউড অভিনেত্রীকে দেখা যায়। ভিডিওটি তৈরি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জন্য। এতে তিনি বলেছেন, আদালতের নতুন আইন সম্পর্কে শিশুদের জানা উচিত। ভিডিওটি টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ধারণ করে শেয়ার করেছেন।
ভিডিওটিতে জোলিকে প্রশান্ত লাগছিল। জোলির বার্তাবাহক বলেন, জোলি এখন পুরোপুরি দুশ্চিন্তামুক্ত। পরিবারের সুখ ও সুস্থতাই তাঁর কাছে সবচেয়ে বড়।
সন্তানদের জন্য তাঁর এই লড়াই। সন্তানদের সঙ্গে ব্র্যাড পিটের অস্বাভাবিক আচরণের কারণে জোলি তাঁর কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং আদালতের কাছে একাই সন্তানদের লালন–পালনের দায়িত্ব চান। যদিও এখন পর্যন্ত পিটের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ইয়াহু।