বিচ্ছেদের পর শুভেচ্ছাবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওমি ওয়াটস ও লিভ শ্রাইবার
নওমি ওয়াটস ও লিভ শ্রাইবার

হলিউডে যেন এখন বিচ্ছেদের জোয়ার চলছে। গত মাসের মাঝামাঝি সময়ে হুট করেই পাওয়া গেল আলোচিত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের খবর। এই বিচ্ছেদের মাধ্যমে তাঁদের দীর্ঘ ১২ বছরের প্রেমের অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে। ঠিক এক সপ্তাহ পরেই জানা গেল, হলিউডের আরেক জুটি নওমি ওয়াটস ও লিভ শ্রাইবারও আলাদা হচ্ছেন। ১১ বছরের সম্পর্ক থেকে বের হয়ে আসার ঘোষণা তাঁরা নিজেরাই দিয়েছেন।
মিষ্টি একটি জুটির বিচ্ছেদের খবরে ভক্তকুলের মধ্যে হতাশা বিরাজ করছিল। কিন্তু এই ঘোষণার দুদিন পরেই, নওমির জন্মদিনে লিভের শুভেচ্ছাবার্তা দেখে তাঁরা এখন নড়েচড়ে বসেছেন।
বুধবার ছিল নওমির ৪৮তম জন্মদিন। এ দিন ইনস্টাগ্রামে নিজের শৈশবের একটি ছবি পোস্ট করে এই ‘দ্য রিং’ তারকা লেখেন, ‘আরও একটি জন্মদিন। তবে আমি নিজেকে আমার তখনকার থেকেও কম বয়স্ক মনে হয়।’
সেই ছবির নিচেই নওমির সদ্য সাবেক তালিকায় যাওয়া সঙ্গী লিভ মন্তব্য করেছেন ‘শুভ জন্মদিন সুইটহার্ট’।
এই জুটির দুই সন্তান আলেক্সান্ডার ও স্যামুয়েলের বয়স যথাক্রমে ৮ ও ৭ বছর।
তাঁদের বিচ্ছেদটি অবশ্য পারস্পরিক সমঝোতার মাধ্যমেই হয়েছে। তার ওপর লিভের এই শুভেচ্ছা বার্তা দেখার পর অনেকেই আশা দেখছেন। না, সব বোধ হয় শেষ হয়ে যায়নি। পিপল