বিচ্ছেদ-বিরহে মেগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেগান ফক্স আর ব্রায়ান অস্টিন গ্রিনের সংসার আর টিকল না
মেগান ফক্স আর ব্রায়ান অস্টিন গ্রিনের সংসার আর টিকল না

বিচ্ছেদের গান শুনলেন মেগান। ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে সবুজ সম্পর্কটা ধূসর হতে শুরু করেছিল অনেক দিন ধরেই। সেই পাতাটা অবশেষে ঝরেই গেল। পাঁচ বছরের বিয়ের ইতি টেনে দিলেন ট্রান্সফরমারস তারকা মেগান ফক্স।
বিয়েটা পাঁচ বছরের হলেও সম্পর্কটা প্রায় এক যুগের। এবিসির জনপ্রিয় সিটকম ‘হোপ অ্যান্ড ফেইথ’ করতে গিয়েই গ্রিনের সঙ্গে পরিচয় মেগানের। একসময় গ্রিনের ওপর আশায় বসতি গড়লেন, বিশ্বাসও। তখন সবে ১৮–তে পা দিয়েছেন।
অবশ্য প্রথম থেকে সম্পর্কের টানাপোড়েনও শুরু। ২০০৬-এ আংটি বদল। বিয়েতে গড়ানোর আগেই বিচ্ছেদ। আবারও দ্বিতীয় দফা বাগদান সেরে ২০১০-এ বিয়ে। দুটি ফুটফুটে সন্তানও হলো। তিন বছর বয়সী নোয়া, ১৮ মাসের বোধি। কিন্তু টানাপোড়েনে এবার পুড়ল সুখের সংসারই। পিটিআই।