বিদেশি ভাষার সেরা ছবি 'আ ফ্যান্টাস্টিক ওম্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ ছবির শিল্পীদের সঙ্গে নিয়ে পুরস্কার নিতে মঞ্চে আসেন পরিচালক সাবাস্তিয়ান লেলিও
‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ ছবির শিল্পীদের সঙ্গে নিয়ে পুরস্কার নিতে মঞ্চে আসেন পরিচালক সাবাস্তিয়ান লেলিও
>
  • বিদেশি ভাষার সেরা ছবির অস্কার পেয়েছে চিলির ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’।
  • ছবির পরিচালক সেবাস্তিয়ান লেলিও।

বিদেশি ভাষার সেরা ছবির অস্কার পেয়েছে চিলির ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’। স্পেনিশ ভাষার এই ছবির পরিচালক সাবাস্তিয়ান লেলিও। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েলা ভেগা।

অস্কারে ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে ইতালির ছবি। এখন পর্যন্ত ইতালির ১৪টি চলচ্চিত্র অস্কার পেয়েছে। তবে এ বছর অস্কারের মনোনয়নের তালিকায় সেই দেশের কোনো ছবি ছিল না। এদিকে এবার প্রথমবারের মতো অস্কার ঘরে তুলল চিলির কোনো ছবি। ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’ ছাড়াও সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে এবার মনোনয়ন পেয়েছিল লেবাননের ‘দ্য ইনসাল্ট’, রাশিয়ার ‘লাভলেস’, হাঙ্গেরির ‘অন বডি অ্যান্ড সোল’ ও সুইডেনের ছবি ‘দ্য স্কয়ার’।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের দর্শকেরা স্টার মুভিজ চ্যানেলেও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারছেন।