বিধ্বস্ত সিরিয়ার জন্য একটি অস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য হোয়াইট হেলমেটস’ ছবির দৃশ্য
‘দ্য হোয়াইট হেলমেটস’ ছবির দৃশ্য

তারকাবহুল পূর্ণদৈর্ঘ্য ছবিগুলোর পাশাপাশি অস্কার আসরে স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্রের কদরও কম নয়।

এ বছরের আলোচিত তথ্যচিত্রগুলোর মধ্যে বারবার উচ্চারিত হয়েছে ‘দ্য হোয়াইট হেলমেটস’-এর নাম। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সাদা হেলমেট পরা উদ্ধারকর্মীদের নিয়ে এ তথ্যচিত্র। এটিই জিতে নিল এবারের সেরা তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট) বিভাগের অস্কারটি। যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি না পেলেও সিরিয়ার সেই উদ্ধারকর্মীরা পেল তাদের প্রাপ্য সম্মানের কিছুটা অংশ।

এ বছর সেরা তথ্যচিত্র (ফিচার) বিভাগে অস্কার জিতেছে ‘ও. জি.: মেড ইন আমেরিকা’। আর ‘সিং’ ছবিটি জিতেছে সেরা স্বল্পদৈর্ঘ্য (লাইভ অ্যাকশন) বিভাগে অস্কার।