বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জোলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে। গতকাল সোমবার বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন জোলি। তাঁর আইনজীবী রবার্ট অফারের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
রবার্ট অফার বলেন, আবেদনপত্রে জোলি ‘পারিবারিক কল্যাণের জন্যই বিবাহবিচ্ছেদের’ কথা উল্লেখ করেছেন। কিন্তু এ ব্যাপারে জোলি কোনো মন্তব্য করতে চান না।
২০০৪ সাল থেকে একসঙ্গে থাকা শুরু করেন এ জুটি। পরে ২০১৪ সালের আগস্টে তাঁরা বিয়ে করেন।