বিয়োন্সের চমক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়োন্স নোয়েলস
বিয়োন্স নোয়েলস

গত বছরের ডিসেম্বরে একেবারে কোনো খোঁজখবর না দিয়েই আইটিউনসে নতুন অ্যালবাম প্রকাশ করেছিলেন বিয়োন্স নোয়েলস। প্রমাণ করেছিলেন অ্যালবাম বিক্রির জন্যও তাঁর সংবাদমাধ্যমের কোনো প্রয়োজন নেই। তিনি নিজেই যথেষ্ট। ছয় দিনেই সেটির বিক্রি ছাড়িয়ে গিয়েছিল ১০ লাখ কপি। এবারও কি তাই করতে যাচ্ছেন তিনি?

তাঁর নতুন অ্যালবামের নানা তথ্যসহ একটি ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। সেখান থেকে জানা যাচ্ছে, ১৪ নভেম্বর আইটিউনসে প্রকাশ হতে পারে এটি। আর ২৫ নভেম্বর থেকে পাওয়া যাবে বাজারে। গানের তালিকা, অন্য সহযোগী শিল্পীদের নাম—সবই আছে এতে। দারুণ উত্তেজনা এখন তাই বিয়োন্স-ভক্তদের মধ্যে। সূত্র: টাইম