বিশের বিষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজ উইদারস্পুন
রিজ উইদারস্পুন

১৮ বছর বয়স নাকি দুঃসহ। কিংবা ১৩-১৯-এর টিনএজারদের মতো বালাই নাকি আর নেই। কিন্তু রিজ উইদারস্পুন মনে করেন, ২০ বছর বয়সটাই যত গোলমেলে। এই বয়সে না আপনি কিশোর, না যুবক। কেউ আপনাকে ‘সিরিয়াসলি’ নেবে না। আবার আপনি ‘সিরিয়াস’ নন—এমন বকুনিও জুটবে। নিজের বয়সটা যখন বিশের ঘরে ছিল, উইদারস্পুনও নাকি ছিলেন যন্ত্রণাময় এক বিষের ঘোরে!
অস্কারজয়ী এই অভিনেত্রী বলেছেন, ‘এখন আমি অনেকটাই দিলখোলা। কিন্তু যখন বিশের ঘরে ছিলাম, সবকিছু নিয়েই আতঙ্কিত থাকতাম। বুঝতে পারছিলাম না আমার ক্যারিয়ার কী হবে। বুঝতে পারছিলাম না লোকে আমার ছবিই বা কেন এত পছন্দ করছে। মানুষের সঙ্গে মেলামেশা করতেও ভয় লাগত। আমার ২৫ বছর বয়সে লিগ্যালি ব্লন্ড মুক্তি পেল, ২৬-এ এসে সুইট হোম অ্যালাবামা। ২৯-এ ওয়াক দ্য লাইন। আর সেই সময়টায় আমি সত্যিই আতঙ্কিত ছিলাম, ভীষণ!’ ইউএস ম্যাগাজিন।