বিশ্বভ্রমণ শেষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভক্তদের সঙ্গে ডুয়াইন জনসন
ভক্তদের সঙ্গে ডুয়াইন জনসন

দারুণ এক সফর শেষে ডেরায় ফিরেছেন হলিউড তারকা ডুয়াইন জনসন। লস অ্যাঞ্জেলেসে ফিরেই কৃতজ্ঞতা জানিয়েছেন জাপান ও চীনের ভালোবাসা এবং আতিথেয়তার প্রতি। এই সফরে তিনি পেয়েছেন অনেক ভালোবাসা। শিখেছেন জাপানের ঐতিহ্য—সামুরাই। এক ভক্ত তো সেদিন এক প্ল্যাকার্ড ঝুলিয়ে হাজির হয়ে গিয়েছিলেন, যাতে ব্যক্ত হয়েছে ‘রক’-এর বাইসেপস ধরে দেখার আবেদন! ভক্তকে হতাশ করেননি জনসন, মানে আমাদের রক। প্রথমবারের মতো চীনের বেইজিংয়ে গিয়ে ভক্তদের সঙ্গে তিনি তুলেছেন সেলফিও! এতসব জানা গেল রকের ফেসবুক পাতায়।