বিয়ে নিয়ে ভাবনায় জেনিফার লরেন্স

অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী জেনিফার লরেন্স প্রেমে পড়েছেন ‘কোল্ড প্লে’খ্যাত তারকা ক্রিস মার্টিনের। একসঙ্গেই আছেন তাঁরা। প্রেম নিয়েও বিন্দুমাত্র সমস্যায় নেই জেনিফার লরেন্স। কিন্তু তাঁর সমস্যা বিয়ে নিয়ে। বিয়ে নিয়েই ভাবনায় আছেন এই ‘হাঙ্গার গেম’ তারকা।
ক্রিস মার্টিনকে আদৌ বিয়ে করবেন কি না এ বিষয়টি নিয়েই চিন্তিত তিনি। কিন্তু সমস্যা হচ্ছে— বিষয়টা ক্রিস মার্টিন সংক্রান্তও নয়। জেনিফার আদৌ বিয়ে করবেন কিনা; সেটি নিয়েই এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তিনি।
সম্প্রতি লরেন্স জানিয়েছেন, আমি জানি না আদৌ আমি কোনো দিন বিয়ে করব কি না। তবে এটা ঠিক আছে, এভাবেই ভালো আছি আমি।
এই ‘হাঙ্গার গেম’ তারকার জন্ম ১৯৯০ সালের ১৫ আগস্ট। মাত্র ২২ বছর বয়সে মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স রোমান্টিক কমেডি ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে অভিনয় করেন। এ ছবিতে অভিনয়ের সুবাদে দর্শকপ্রিয়তার পাশাপাশি ৭০তম গোল্ডেন গ্লোবের আসরে জেনিফার লরেন্স কমেডি ও মিউজিক্যালে সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে পুরস্কার জেতেন। পাশাপাশি অস্কারের ৮৫তম আসরে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জেতেন মার্কিন এই অভিনেত্রী। এ ছবিতে সমস্যাগ্রস্ত এক বিধবার চরিত্রে অসাধারণ অভিনয় করে সবাইকে মুগ্ধ করেছেন লরেন্স। জেনিফার লরেন্স ফোর্বসের তালিকা অনুযায়ী ২০১৫ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী।