বিয়েবিষয়ক পরামর্শ দিলেন স্কারলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কারলেট জোহানসন
স্কারলেট জোহানসন

কিছুদিন আগেই হলিউড তারকা স্কারলেট জোহানসন তাঁর দ্বিতীয় স্বামী সাংবাদিক রোমেইন ডোরিখের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ করেছেন। আর তিনিই সম্প্রতি প্লেবয় ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সবার উচিত বিয়ে করা।’

তিনি বলেন, ‘আমার মনে হয়, বিয়ের ধারণাটা খুব রোমান্টিক; এটা খুব চমৎকার পরিকল্পনা এবং এটার চর্চা খুব সুন্দর একটা জিনিস হতে পারে। আমার মনে হয়, একা থাকা কোনো স্বাভাবিক মানুষের লক্ষণ নয়।’ তিনি স্বীকার করেছেন, কিছু কিছু ক্ষেত্রে বিয়ে টিকতে পারে না। আর সেটা অস্বাভাবিক। হয়তো নিজের ক্ষেত্রে এমনটাই হয়েছে। অবশ্য দুইবার বিয়ের পিঁড়িতে বসা এই তারকা বিয়ে করে নিজেকে সৌভাগ্যবান ভাবেন। বিয়ের প্রতি তাঁর শ্রদ্ধা আছে বলে জানান।
সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী ‘অ্যাভেঞ্জার্স’ তারকা জানান, রোমেইনের সঙ্গে এখনো তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তিনি কথা বলার সময় ‘আমার স্বামী’, ‘আমরা’—এমন ধরনের শব্দ ব্যবহার করেন।
তাহলে কেন ভাঙল সংসার? তিনি বলেন, ‘প্রতিটি অর্জনের মধ্যেও ক্ষতি আছে, তাই না? এটা আমার ক্ষতি বলতে পারেন।’ স্কারলেট প্রথম বিয়ে করেছিলেন অভিনেতা রায়ান রেনল্ডসকে।
ইয়াহু সেলিব্রিটি