বিয়ের পর ব্র্যাঞ্জেলিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডে ফিউরি ছবির প্রচারণায় ব্র্যাড পিট। এ সময়ে তঁার হাতে দেখা গেছে বিয়ের আংটি,মাল্টার পথে অ্যাঞ্জেলিনা জোলি। ইনসেটে তাঁর হাতের আংটি
ইংল্যান্ডে ফিউরি ছবির প্রচারণায় ব্র্যাড পিট। এ সময়ে তঁার হাতে দেখা গেছে বিয়ের আংটি,মাল্টার পথে অ্যাঞ্জেলিনা জোলি। ইনসেটে তাঁর হাতের আংটি
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

অবশেষে মিলল দর্শন। কার দর্শন? আংটির। আংটি? হতাশ হবেন না। এ তো আর যে সে আংটি নয়, এই আংটি শোভা পাচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির অনামিকায়। কদিন আগে বিয়েটা সেরে ফেলেছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তবে এ নিয়ে এত লুকোছাপা হয়েছে যে ট্যাবলয়েডের দুঁদে সাংবাদিক কিংবা নাছোড় পাপারাজ্জিরাও সুবিধা করতে পারেননি। জোলির বিয়ের আংটির প্রথম দর্শনও তাই বড় খবর বৈকি।
বিয়ের পর মানুষ হানিমুনে ছোটে। তবে এক দশক ধরেই সেই মধুচন্দ্রিমা কাটাচ্ছিলেন বলে এ নিয়ে হয়তো নতুন করে কোনো আদিখ্যেতা করতে চাননি ব্র্যাঞ্জেলিনা জুটি। আর সে কারণেই বিয়ে সেরেই জোলি ছুটেছেন তাঁর নতুন ছবি বাই দ্য সি এর শুটিংয়ে। আর সেখানেই ক্যামেরাবন্দী হয়েছে তাঁর হাতের বিয়ের আংটি। জোলি আর পিট দুজনই এখন ব্যস্ত মাল্টায় বাই দ্য সি ছবির শুটিংয়ে। বিয়ে বাঁচাতে এক দম্পতির একসঙ্গে বেড়াতে যাওয়ার গল্প নিয়ে এই ছবি। ছবিটি পরিচালনাও করছেন জোলি। ডেইলিমেইল ও হলিউড লাইফ।