বুন্ডশেনের মৌনব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিসেল বুন্ডশেন
জিসেল বুন্ডশেন

এক-দুদিন নয়। পাক্কা তিন দিন একটা কথাও না বলে থাকতে পারবেন? জিসেল বুন্ডশেনের কাছে এটা কিন্তু কোনো ব্যাপারই না। সম্প্রতি কোস্টারিকায় ছুটি কাটাতে যাওয়া এই সুপার মডেল টানা তিন দিন স্পিকটি নট হয়ে ছিলেন। মনের ভেতরের শান্তির সত্তাটাকে খুঁজে পেতেই এই ইচ্ছাকৃত মৌনব্রত।
গত মাসে বিশ্বকাপের ফাইনালে দর্শন দেওয়া এই ব্রাজিলীয় মহাতারকা সতীর্থ মডেল কিয়ারা কাবুকুরুকে নিয়ে ছুটি কাটাচ্ছেন। এরই এক ফাঁকে ইন্সটাগ্রামে প্রার্থনার ভঙ্গিতে ছবি পোস্ট করে বুন্ডশেন লিখেছেন, ‘শুরু হলো...তিন দিনের নীরবতা।’ আইএএনএস।