বুড়ি হইলাম ‘তোর’ কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসিকা চ্যাস্টেইন
ইনস্টাগ্রাম

অতীতের কাউকে পর্দায় আনতে চান, একেবারে হুবহু তেমন রূপেই হাজির করিয়ে দেবেন মেকআপ আর্টিস্ট। প্রস্থেটিক মেকআপের এমনই গুণ! তবে যাঁর মুখের ওপর চেহারাটা তৈরি করা হবে, তাঁর জান হারাম হয়ে যাবে! ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। ত্বকের ওপর চলে কারিকুরি। মেকআপ শেষে কখনো কখনো নিজের চেহারা দেখে তারকারা নিজেই ভড়কে যান। হলিউড অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইনকে দেখুন না, দ্য আইজ অব টেমি ফে ছবিতে টেমি ফের চরিত্রে মেকআপ নিয়ে নিজেই অবাক। একি, তিনি যে দেখতে একেবারে ৫০ বছরের বৃদ্ধা!

টেমি ফের চরিত্রে জেসিকা চ্যাস্টেইন
ইনস্টাগ্রাম

শুধু তা–ই নয়, কাজটা করতে গিয়ে কখনো কখনো ত্বকের ক্ষতিও হয়ে যায়। লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাই বললেন চ্যাস্টেইন। তিনি জানান, টেমি ফের চেহারা নিতে গড়ে চার ঘণ্টা চেয়ারে বসে থাকতে হতো। কোনো কোনো দিন সাত ঘণ্টার বেশি লেগে যেত। তাঁর ভাষ্য, ‘আমি নিশ্চিত, এই মেকআপ নিয়ে আমার ত্বকের স্থায়ী ক্ষতি হয়েছে।’

জেসিকা চ্যাস্টেইন
ইনস্টাগ্রাম

ছবির জন্য নেওয়া মেকআপটাও ছিল খুবই ভারী এবং এটা জেসিকা চ্যাস্টেইনের ত্বককে ঢলঢলা করে দিয়েছে। ‘যখন আপনি নিয়মিত এই মেকআপ নেবেন, এর ভার আপনার শরীরের ওপর পড়বে, এটা আপনার ত্বককে ঢিলেঢালা করে ফেলবে,’ বললেন তিনি। ঠিক পরেই মজা করে জানিয়েছিলেন, এই মেকআপে তাঁকে দেখতে মনে হয়েছিল ৫০ বছর বয়সী!

জেসিকা চ্যাস্টেইন
ইনস্টাগ্রাম

শিল্পসৃজন বলে কথা, তাই ব্যাপারটা মেনে নিয়েছিলেন চ্যাস্টেইন। প্রথম দিকে মেকআপ টেস্টের সময়, পুরো মেকআপ দেখে ভয়ে পেয়েছিলেন তিনি। মনে প্রশ্ন জেগেছিল, এত সব নিয়ে অভিনয় করতে পারবেন তো? একবার সাড়ে সাত ঘণ্টা লেগেছিল মেকআপ নিতে। খুব ভয় পেয়েছিলেন সেদিন। মনে হচ্ছিল, ভারী ও গরম কিছু পরানো হয়েছে। শরীরে কোনো শক্তিই আর বাকি নেই।

মেকআপ নেওয়ার এই প্রক্রিয়া তাঁর কাছে মনে হতো দীর্ঘ বিমানভ্রমণের মতো। যে মেকআপ নিতে সাড়ে সাত ঘণ্টা লাগে, সেটা ওঠাতেও ঘণ্টা দুই লেগে যেত