বুড়োই হতে চান হার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাম্বার হার্ড
অ্যাম্বার হার্ড

আয়নায় দাঁড়িয়ে মুখে বয়সের আঁকিবুঁকি, লাজুক ভঙ্গিতে উঁকি দেওয়া একটা–দুটো শুভ্রকেশ মনে ভয়ই জাগায়। কে হায় বুড়িয়ে যেতে ভালোবাসে! কিন্তু এসবে নাকি পরোয়া নেই অ্যাম্বার হার্ডের। মাস চারেক আগে ২৯-এ পা দিয়েছেন। পরের জন্মদিন আসতে এখনো ঢের বাকি। কিন্তু হার্ড বলছেন, ত্রিশের কোঠায় চলে যেতে নাকি তর সইছে না তাঁর!
গত ফেব্রুয়ারিতে জনি ডেপকে বিয়ে করা এই অভিনেত্রী বলেছেন, ‘কবে যে আমার ত্রিশ হবে! সত্যিই মুখিয়ে আছি। কারণ, একেকটা বছর পার হয়, আগের চেয়ে আমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠি, কী অর্জন করতে চাই, সেটাও স্পষ্ট হয়ে ধরা দেয়। এটা দারুণ এক অনুভূতি।’
ভাগ্যে বিশ্বাসী নন। রাশিফল দুই চোখের বিষ। হার্ড বলেছেন, ‘কোথায় যাচ্ছি, সেটার নিয়ন্ত্রণ সব সময় নিজের হাতেই রাখতে চেয়েছি। হতে চেয়েছি নিজের ভাগ্যের প্রভু।’ টিওআই।