বুড়োদের উত্সাহদাতা স্ট্যালোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলভেস্টার স্ট্যালোন
সিলভেস্টার স্ট্যালোন

৬৮ বছর বয়সে এসেও দুর্দান্ত মারপিটের দৃশ্যে অভিনয় করে যাচ্ছেন ‘র‌্যাম্বো’ তারকা সিলভেস্টার স্ট্যালোন! তিনি অবসর তো নিচ্ছেনই না, বরং বুড়ো তারকাদের অভিনয় চালিয়ে যেতে উত্সাহ দিচ্ছেন।
বয়স বাড়লেই কি মানুষ বুড়ো হয়? মন কখনো বুড়ো হয় না—এ ধারণা স্ট্যালোনের। বয়স্ক তারকাদের অবসর নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, ভক্তদের কথা ভেবে হলেও বয়স্ক তারকাদের অবসরে যাওয়ার পরিকল্পনা বাদ দেওয়া উচিত। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘দ্য এক্সপেন্ডেবলস’ সিরিজের সাম্প্রতিক ছবি ‘এক্সপেন্ডেবলস ৩’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আবারও দুর্দান্তভাবে ফিরেছেন স্ট্যালোন। তাঁর মতে, যাঁরা অবসরের কথা ভাবছেন, তাঁদের জন্য ভাবার কোনো সময় নেই তাঁর।
স্ট্যালোনের মতে, ‘বুড়িয়ে যাওয়া হচ্ছে বুড়িয়ে যাওয়া মানসিক অবস্থা। এর চেয়ে বরং বয়সকে ভুলে থাকাই শ্রেয়।’ বয়সের ভারে নুয়ে পড়ে বাড়িতে বসে ঝিমোনোর চেয়ে আমি কাজ করে যেতেই আগ্রহী।’
স্ট্যালোন আরও বলেন, ‘আমি এখনই অবসর নিতে চাই না। অনেকে বয়সের কথা ভেবে বাধ্য হয়ে অবসর নেন। কিন্তু আমার মত হচ্ছে, বয়স বাড়লে অভিনয় আরও ভালো হয়। হয়তো সব সংলাপ ঠিকমতো মুখস্থ থাকে না, কিন্তু অতীতের স্বর্ণালি সময়টা মনের পর্দায় ভেসে ওঠে।’