বৃহস্পতি তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জুন রাতে এবারের এমটিভি মুভি অ্যান্ড টিভি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট হিরো’ পুরস্কার পেয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম

সময়টা ভালোই কাটছে স্কারলেট জোহানসনের। ৫ জুন রাতে এবারের এমটিভি মুভি অ্যান্ড টিভি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট হিরো’ পুরস্কার পেয়েছেন তিনি। মার্ভেলের ছবি ‘ব্ল্যাক উইডো’তে নামভূমিকায় অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি। পুরস্কারপ্রাপ্তির রেশ না কাটতেই নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর দিলেন অভিনেত্রী। ‘দ্য সি চেঞ্জ’ নামে ড্রামা ঘরানার ছবিতে অভিনয় করবেন তিনি। এটা পরিচালনা করবেন স্লো হর্সেসখ্যাত অস্কার মনোনীত অভিনেত্রী ক্রিস্টিন স্কট থমাস। এটাই হতে যাচ্ছে এই ব্রিটিশ অভিনেত্রীর প্রথম পরিচালনা। দ্য সি চেঞ্জ হবে ১৯৫৯ সালে প্রকাশিত এলিজাবেথ জেনের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। এ ছবিতে জোহানসন কোন চরিত্রে অভিনয় করবেন, সেটা অবশ্য জানা যায়নি।

‘দ্য সি চেঞ্জ’ নামে ড্রামা ঘরানার ছবিতে অভিনয় করবেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম

এবারই প্রথম নয়, ‘দ্য সি চেঞ্জ’ নিয়ে প্রথম সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৭ সালে। তখন সে ছবিতে অভিনয় করার কথা ছিল মার্ক স্ট্রং ও আনা টেইলর-জয়ের। তবে সে পরিকল্পনা আলোর মুখ দেখেনি।

গত বছর মা হয়েছেন জোহানসন
ছবি: ইনস্টাগ্রাম

গত বছর মা হয়েছেন জোহানসন। সম্ভবত এ ছবি দিয়েই মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরবেন তিনি। ব্ল্যাক উইডো ছাড়াও কয়েক বছর ধরে দারুণ সফল জোহানসন। ২০২০ সালে ম্যারিজ স্টোরি ও জোজো র্যাবিট–এর জন্য অস্কারে জোড়া মনোনয়ন পেয়ছিলেন। জোহানসন ছাড়া এ ছবির অন্য অভিনয়শিল্পীদের নাম জানানো হবে আরও কয়েক সপ্তাহ পর।