বেন অ্যাফ্লেক চান না সন্তানেরা শৈশবে অভিনয়ে আসুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন সন্তানের সঙ্গে
তিন সন্তানের সঙ্গে

বেন অ্যাফ্লেক চান না, তাঁর সন্তানেরা এই বয়সে অভিনয় জগতে আসুক। তিনি নিজেও তাদের অভিনয় করার জন্য এখন চাপ দেবেন না।
চুয়াল্লিশ বছর বয়সী বেন চান না, নির্দিষ্ট বয়সের আগে খ্যাতিমান হওয়ার বিড়ম্বনায় পড়ুক তাঁর সন্তানেরা।
বেন নিজের এই ভাবনার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘এটা খুব কঠিন ব্যাপার। একজন অভিনয়শিল্পী হওয়া দারুণ ব্যাপার। শিশু বয়স থেকেই আমি অভিনয় করি, আমি তো আমার অতীত পরিবর্তন করতে পারব না। কিন্তু যদি কথা হয় আমার সন্তানদের বিষয়ে, তাহলে বলব, ওদের বয়স ১৮ হওয়ার আগে অভিনয়ে আসবে না ওরা। যদি ১৮ বছর বয়স হওয়ার পর ওরা অভিনয়ের প্রতি আগ্রহী হয়, তাহলে সমস্যা নেই। শিশুশিল্পী ছিলাম বলেই আমি জানি অভিজ্ঞতাটা ভালো নয়।’

বেন অ্যাফ্লেক
বেন অ্যাফ্লেক

‘অ্যাকাউন্ট্যান্ট’ তারকা বেন অ্যাফ্লেকের তিন সন্তান। এরা হলো ১১ বছর বয়সী ভায়োলেট, আট বছর বয়সী সেরাফিনা এবং পাঁচ বছর বয়সী স্যামুয়েল। সন্তানদের মা জেনিফার গারনার ও বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদের আবেদন রয়েছে আদালতে। মিড ডে।