বেনেডিক্ট-সোফির ঘরে নতুন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকা দম্পতি সোফি হান্টার ও বেনেডিক্ট কাম্বারব্যাচ
তারকা দম্পতি সোফি হান্টার ও বেনেডিক্ট কাম্বারব্যাচ

ছেলে সন্তানের মুখ দেখলেন ব্রিটিশ তারকাদম্পতি বেনেডিক্ট কাম্বারব্যাচ ও সোফি হান্টার। এক বিবৃতিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেনেডিক্টের মুখপাত্র।
বিবৃতিতে বলা হয়েছে, বেনেডিক্ট কাম্বারব্যাচ ও সোফি হান্টার আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে, তাঁদের ঘরে ফুটফুটে একটি ছেলে সন্তান এসেছে। আগামী কয়েকটি সপ্তাহ তাঁদের জন্য খুবই মূল্যবান। এই সময়টাতে তাঁদের পরিবারের একান্ততার প্রতি সবাইকে শ্রদ্ধা দেখানোর অনুরোধও করেছেন বেনেডিক্টের মুখপাত্র। এক খবরে এমনটিই জানিয়েছে এইসশোবিজ ডটকম।
গত বছরের নভেম্বরে বাগদান সম্পন্ন করেন বেনেডিক্ট ও সোফি। চলতি বছরের শুরুর দিকে তাঁদের একজন মুখপাত্র নিশ্চিত করেন, প্রথম সন্তান প্রত্যাশা করছেন ৩৮ বছর বয়সী বেনেডিক্ট ও ৩৭ বছর বয়সী সোফি। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বেনেডিক্ট ও সোফি।