উত্তরসূরির অপেক্ষায় 'ব্যাটম্যান' ক্রিশ্চিয়ান বেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ব্যাটম্যান বেন অ্যাফ্লেক
নতুন ব্যাটম্যান বেন অ্যাফ্লেক

মারভেলের জনপ্রিয় ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করে বিপুল প্রশংসিত হয়েছেন অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। কিন্তু সম্প্রতি তিনি জানিয়েছেন, ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনেতা বেন অ্যাফ্লেককে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তিনি!

৪২ বছর বয়সী ক্রিশ্চিয়ান বেল অভিনয় করেছেন ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট ট্রিলজি’তে। ছবির জনপ্রিয় এই সিরিজে তিনটি ছবিতে ব্যাটম্যানের চরিত্রে ছিলেন বেল। ছবি তিনটি হলো ‘ব্যাটম্যান বিগিনস’ (২০০৫), ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮) ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ (২০১২)।

‘ব্যাটম্যান’ সিরিজের পরের ছবিগুলোতে বেলের পরিবর্তে ‘ব্যাটম্যান’ চরিত্রে দেখা যাবে অভিনেতা বেন অ্যাফ্লেককে।

ব্যাটম্যান ক্রিশ্চিয়ান বেল
ব্যাটম্যান ক্রিশ্চিয়ান বেল



‘ব্যাটম্যান’ সিরিজের নতুন ছবি ‘ব্যাটম্যান ভারসেস সুপারম্যান: ডাউন অব জাস্টিস’ ছবিতেই দেখা মিলবে বেনের। আর বেন এ চরিত্রটিতে কেমন করেন, তা দেখার জন্যই উন্মুখ হয়ে আছেন ‘সিনিয়র ব্যাটম্যান’ ক্রিশ্চিয়ান বেল!

ক্রিশ্চিয়ান বেল এ প্রসঙ্গে বলেছেন, ‘সবাই তাঁদের নিজ নিজ উপাদান যোগ করেন এতে। বেনও সেটাই করবেন। আমার মনে হয় ট্রেলারটা দারুণ হয়েছে। আমি ছবিটির মুক্তির অপেক্ষায় আছি।’

বেলই কি এযাবৎকালের সেরা ব্যাটম্যান?—এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি ক্রিশ্চিয়ান বেল। বরং প্রসঙ্গ বদলে তিনি বলেছেন, ‘এটা আসলে নির্ভর করে আপনি কার সঙ্গে কথা বলছেন, তার ওপর।’ তিনি বলেন, ‘আপনি তো আর অ্যাডাম ওয়েস্ট হতে পারবেন না, এটা নির্ভর করে আপনি কেমন মানসিক অবস্থায় (মুডে) আছেন, তার ওপর। আমার তো অ্যাডাম ওয়েস্টের অভিনয় দেখতেই ভালো লাগে।’ 

এনডিটিভি অবলম্বনে দেব দুলাল গুহ।