বোর্ন এলেন ঢাকাতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জ্যাসন বোর্ন’ ছবির পোস্টারে ম্যাট ডেমন
‘জ্যাসন বোর্ন’ ছবির পোস্টারে ম্যাট ডেমন

আজ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের জনপ্রিয় মুভি সিরিজ ‘জ্যাসন বোর্ন’-এর পঞ্চম ছবিটি। এক ছবি বিরতি দিয়ে এবারের কিস্তিতে বোর্ন চরিত্রে আবারও ফিরেছেন ম্যাট ডেমন। তাই ছবিটি নিয়ে অন্যবারের চেয়ে এবার আলোচনা ও উত্তেজনা একটু বেশিই।
সেই উত্তেজনা কিন্তু বাংলাদেশের সিনেমাপ্রেমীদের মধ্যেও রয়েছে। তাই তো বিশ্বব্যাপী মুক্তির দিন থেকে ঢাকাতেও প্রদর্শন শুরু হলো ‘জ্যাসন বোর্ন’-এর। আজ থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে।
শুধু এই একটি ছবি নয়, স্টার সিনেপ্লেক্সে ‘জ্যাসন বোর্ন’ ছবির সঙ্গে ভৌতিক ছবি ‘লাইটস আউট’-এর প্রদর্শনীও আজ থেকে শুরু হচ্ছে। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পায় ২২ জুলাই। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তেরেসা পালমার।