বৈষম্য নিয়ে সোচ্চার নাটালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটালি পোর্টম্যান
নাটালি পোর্টম্যান

২০১১ সালে মুক্তি পাওয়া নো স্ট্রিংস অ্যাটাচড ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল। সেই ছবির প্রধান দুই পাত্র–পাত্রী ছিলেন অ্যাস্টন কুচার ও নাটালি পোর্টম্যান। এত দিন পর সেই ছবিটি আবার উঠে এসেছে আলোচনায়। ছবির অভিনেত্রী নাটালি পোর্টম্যান এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর সহ-অভিনেতা এই ছবিতে নাটালির চেয়ে তিন গুণ বেশি পারিশ্রমিক পেয়েছিলেন। আর এটা শুধু এক চলচ্চিত্রের বেলায় নয়, নায়ক-নায়িকার পারিশ্রমিকের এই বৈষম্য হলিউডে সব সময়ই হয়ে আসছে।
নাটালি পোর্টম্যান ম্যারি ক্লেয়ার সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সে সময় আমিও জানতাম আমার সঙ্গে নায়কের পারিশ্রমিকের পার্থক্যের পরিমাণটি। তবে আমাদের পারিশ্রমিকে পার্থক্য বেশি হলেও তা নিয়ে তর্ক-বিতর্ক করার মতো কিছু নেই। কিন্তু এই বৈষম্য সত্যিই এখন মাঝেমধ্যে আমাকে ভাবায়।’
এর আগে হলিউডে নায়কদের চেয়ে নায়িকাদের পারিশ্রমিক কম পাওয়ার বিষয়ে আওয়াজ তুলেছিলেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। এবার সেই দলে শামিল হলেন নাটালিও। বিবিসি।