ব্যক্তিগত ছবি ফাঁস নিয়ে ক্লুনির ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোন থেকে হ্যাক হয়েছে জেনিফার লরেন্সসহ অনেক তারকার ব্যক্তিগত ছবি। এই অঘটন নিয়ে যখন তোলপাড় চলছে ইন্টারনেট দুনিয়ায়, জর্জ ক্লুনি ঘোষণা দিয়েছেন ফোন হ্যাক নিয়ে চলচ্চিত্র নির্মাণের। সাংবাদিক নিক ডেভিসের লেখা হ্যাক অ্যাটাক বই অবলম্বনে ছবিটি তৈরি করছেন তিনি। সাম্প্রতিক অঘটনের সঙ্গে পুরোপুরি মিল না থাকলেও একটি সত্য ঘটনাই ফুটে উঠবে হ্যাক অ্যাটাক ছবিতে। রাজকীয় পরিবারসহ বহু তারকার ফোন হ্যাক করেছিল দ্য নিউজ অব দ্য ওয়ার্ল্ড নামে যুক্তরাজ্যের একটি পত্রিকা। ক্লুনি মনে করেন, অতীতের এই অঘটন রুপালি পর্দায় তুলে আনার এখনই সময়। স্কাই নিউজ।