ব্যবসায়ী উইদারস্পুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে পোশাক, অলংকার আর পার্স বিক্রি করতে শুরু করেছেন রিজ উইদারস্পুন। তাই বলে ভাববেন না, হলিউডে অস্কারজয়ী এই অভিনেত্রীর সময়টা মন্দা যাচ্ছে। শিগগিরই শুরু হচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র সেকেন্ড লাইফ-এর কাজ। এস জে ওয়াটসনের রোমাঞ্চ উপন্যাস সেকেন্ড লাইফ অবলম্বনে তৈরি হবে ছবিটি। গন গার্ল, স্টিল অ্যালিস ছবিগুলো ব্যবসাসফল হওয়ার পর ইদানীং উপন্যাস অবলম্বনে তৈরি নারীপ্রধান গল্পগুলোর দিকেই ঝুঁকছেন হলিউডের পরিচালকেরা।
ড্রেপার জেমস নামে উইদারস্পুনের ওয়েবসাইটটি আত্মপ্রকাশ করার খুব অল্প সময়ের মধ্যেই ক্রেতারা কেনাকাটা শুরু করেছেন। মনে হচ্ছে শুধু অভিনয়শিল্পী হিসেবেই নয়, ব্যবসায়ী হিসেবেই তিনি সফলতা পাবেন। ডেইলিমেইল