ব্যাটম্যানের পরিচালক বদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্য ব্যাটম্যান’ ছবি পেয়ে গেল তার নতুন পরিচালক। ওয়ারনার ব্রোসের নতুন ‘দ্য ব্যাটম্যান’ পরিচালনা করবেন ‘ডন অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’খ্যাত পরিচালক ম্যাট রিভস।
কথা ছিল ছবিটা পরিচালনা করবেন হলিউড অভিনেতা ও পরিচালক বেন অ্যাফ্লেক। এমনকি ব্যাটম্যান চরিত্রে অভিনয়ও করবেন তিনি। কিন্তু গেল জানুয়ারি মাসে পরিচালনা থেকে সরে আসেন বেন। পরিচালনা ছাড়লেও এতে অভিনয় করছেন ‘ব্যাটম্যান’। তিনি ভাবছেন অভিনয়টাতে জোর দেবেন। এর আগেও বেনকে এই চরিত্রে দেখা গিয়েছে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ ও ‘সুইসাইড স্কোয়াড’ ছবিতে।
এখন প্রশ্ন হচ্ছে, কবে শুরু হবে ছবির শুটিং? উত্তরটা এত দিন বেন জানতেন। এখন হয়তো ম্যাট বলবেন।
ভ্যারাইটি