
অনুষ্ঠান শেষ। তবে পুরস্কার বিজয়ীদের হইহুল্লোড় যেন এখনো কান পাতলেই শোনা যাচ্ছে! শুধুই কি আনন্দ? ২৫ আগস্ট লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারের বাতাস ভারী হয়েছে দীর্ঘশ্বাসেও। তবে ৬৬তম এমি অ্যাওয়ার্ডসের রাতটা ব্রেকিং ব্যাড–এরই বলতে হবে। ‘আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ’সহ আরও বেশ কয়েকটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন ব্রেকিং ব্যাড তারকারা। শার্লকভক্তদেরও মন খারাপ করার কিছু নেই। ‘শার্লক: হিজ লাস্ট ভাউ’ পর্বটির জন্য পুরস্কার জিতে নিয়েছেন অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কিছু পুরস্কারের তালিকা।
এমি বিজয়ী
ড্রামা সিরিজ: ব্রেকিং ব্যাড
কমেডি সিরিজ: মডার্ন ফ্যামিলি
অভিনয়শিল্পী পুরুষ (ড্রামা): ব্রায়ান ক্রানস্টন (ব্রেকিং ব্যাড)
অভিনয়শিল্পী নারী (ড্রামা): জুলিয়ানা মারগুলিস (দ্য গুড ওয়াইফ)
অভিনয়শিল্পী পুরুষ (কমেডি): জিম পার্সনস (দ্য বিগ ব্যাং থিওরি)
অভিনয়শিল্পী নারী (কমেডি): জুলিয়া লুই-ড্রেফাস (ভিপ)
মিনি সিরিজ: ফার্গো
টিভি চলচ্চিত্র: দ্য নরমাল হার্ট
অভিনয়শিল্পী পুরুষ (মিনি সিরিজ): বেনেডিক্ট কাম্বারব্যাচ (শার্লক: হিজ লাস্ট ভাউ)
অভিনয়শিল্পী নারী (মিনি সিরিজ): জেসিকা লেং (আমেরিকান হরর স্টোরি: কভেন)
সূত্র: সিএনএন। ছবি: এএফপি