ব্র্যাঞ্জেলিনার পুরানো সেই দিনের কথা : পর্ব ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
হলিউডের আলোচিত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ১২ বছর ধরে তাঁদের প্রেম আলোচনার বিষয়। এ নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে দুজনকেই। সম্প্রতি জোলি তাঁদের বিয়ের দুই বছর পর বিচ্ছেদ চেয়েছেন। নতুন আলোচনার বিষয় এখন এটি। এই দীর্ঘ সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে একে অন্যের সম্পর্কে তাঁরা কী বলেছিলেন, দুই পর্বে একটু মনে করা যাক।

১. ব্র্যাড আমার জীবনে এত বড় করে দিয়েছে, যা আমি কখনো কল্পনা করিনি। আমরা একটা পরিবার গড়েছি। সে শুধু আমার ভালোবাসা নয়, সে আমার পরিবার।—অ্যাঞ্জেলিনা জোলি, মারি ক্লেয়ার, ১৩ ডিসেম্বর ২০১১

২.
এটা ঠিক, বাচ্চারা আমাদের এক করেছে। কিন্তু একটা সম্পর্ক তো শুধু সন্তান ঘিরে হতে পারে না। দুটি মানুষের একে অন্যের সম্পর্কে আগ্রহ থাকতে হয়। একই সঙ্গে খুবই চমৎকার কিছু সময় কাটাতে হয়। ব্র্যাড ও আমি একসঙ্গে থাকতে ভালোবাসি। আমরা এটা উপভোগ করি। আমাদের এটা প্রয়োজনও। তাই সব সময় সেই বিশেষ সময়টা খুঁজে নিই।—অ্যাঞ্জেলিনা জোলি, প্যারেড ম্যাগাজিন, ৭ জুলাই ২০১০

৩.
অবশ্যই আমি তাঁর সম্মতি চাই। অ্যাঞ্জি একটি শক্তি, সে খুব যত্ন করে আমার। আমি চাই, সে তার মানুষটিকে নিয়ে গর্বিত হোক।—ব্র্যাড পিট, ডেইলি মেইল, ৮ সেপ্টেম্বর ২০১২

৪.
তোমরা দুটি আলাদা মানুষ একে অন্যকে অনুপ্রাণিত করো, একে অন্যকে চ্যালেঞ্জ করো, একে অন্যের প্রশংসা করো, একে অন্যকে চালিত করো। এতগুলো বছর পর, এখন আমাদের একটা ইতিহাস আছে এবং যখন কারও সঙ্গে তোমার ইতিহাস থাকে, তোমরা এত সত্যিকারের গভীর বন্ধু হও যে সেখানে একটা স্বাচ্ছন্দ্য, একটা স্বস্তি কাজ করে। এত দিন একসঙ্গে থাকার পর একটা গভীর ভালোবাসা কাজ করে।—অ্যাঞ্জেলিনা জোলি, এলি ম্যাগাজিন, ৭ মে ২০১৪

৫.
আমি আমার জীবনে সবচেয়ে ভালো যে কাজগুলো করেছি, তার একটি হলো আমার বাচ্চাদের অ্যাঞ্জির মতো একজন মা উপহার দেওয়া—সে এতটাই ভালো একজন মা। আমি তাকে পেয়ে খুবই খুশি। অ্যাঞ্জির মতো জীবনসঙ্গী সঙ্গে থাকায় কাজ করার সময়ও আমি জানি, বাচ্চারা ভালো আছে, ভালো করছে এবং অ্যাঞ্জি যখন কাজ করে, সে–ও এই একই কথা জানে।—ব্র্যাড পিট, প্যারেড ম্যাগাজিন, ১৮ সেপ্টেম্বর ২০১১

আরও পড়ুন: