ব্র্যাঞ্জেলিনার পুরানো সেই দিনের কথা : পর্ব ২

হলিউডের আলোচিত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ১২ বছর ধরে তাঁদের প্রেম আলোচনার বিষয়। এ নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে দুজনকেই। সম্প্রতি জোলি তাঁদের বিয়ের দুই বছর পর বিচ্ছেদ চেয়েছেন। নতুন আলোচনার বিষয় এখন এটি। এ দীর্ঘ সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে একে অন্যের সম্পর্কে তাঁরা কী বলেছিলেন, দুই পর্বে একটু মনে করা যাক।
৬. এটা খুবই চমকপ্রদ, আমি আমার স্ত্রীর খবরদারি উপভোগ করি। সে সুস্থির, স্বজ্ঞাত। আমি তাকে আমার জীবন দিয়ে বিশ্বাস করি।—ব্র্যাড পিট, ভি ম্যাগাজিন, ২৭ অক্টোবর ২০১৫
৭. সে এখনো দুষ্টু মেয়ে। খুবই আনন্দের বিষয় এটা। তার দুষ্টুমি সবাইকে বলার জন্য নয়।—ব্র্যাড পিট, সিবিএস, ৬ ফেব্রুয়ারি ২০১২
৮. আমরা বাচ্চাদের ব্যাখ্যা করেছি, পরিবার শুরু করার সময় আমাদের দায়বদ্ধতা ছিল অনেক। এর চেয়ে বেশি দায়বদ্ধতা কারও পক্ষে সম্ভব নয়। তোমার যদি ছয়টি সন্তান থাকে, তুমি দায়বদ্ধ। —অ্যাঞ্জেলিনা জোলি, এবিসি নিউজ, ১৬ ডিসেম্বর ২০১১
৯. ব্র্যাডকে পেয়ে আমি খুবই ভাগ্যবতী। সে খুবই ভদ্রলোক, একই সঙ্গে সে পুরুষ। একই সঙ্গে অসামান্য বাবা, বুদ্ধিমান মানুষ ও সুপুরুষ স্বামীর মধ্যে সে একটা চমৎকার ভারসাম্য করেছে।—অ্যাঞ্জেলিনা জোলি, দ্য টেলিগ্রাফ, ৩১ মে ২০১১
১০. ব্র্যাড সব সময় একজন ভালো ও অসামান্য বাবা। বাবা হওয়ার দায়িত্বটা খুব গুরুত্বের সঙ্গে সে নিয়েছে। এটা তার খুবই সুন্দর ও আকর্ষণীয় গুণ। এখনো যখন বাচ্চাদের সঙ্গে সে খেলে, আমি আপ্লুত হই।—অ্যাঞ্জেলিনা জোলি, শোবিজ স্পাই, ২০১৪
আরও পড়ুন: