ব্র্যাডলে-ইরিনার অভিসার ফ্রেমবন্দী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাডলে কুপার ও ইরিনা শায়েক
ব্র্যাডলে কুপার ও ইরিনা শায়েক

হলিউডের তারকা অভিনেতা ব্র্যাডলে কুপার ও রুশ সুপার মডেল ইরিনা শায়েক প্রেম করছেন এ খবর এ বছরের মে মাসের। দুজনের লুকিয়ে দেখা করার বিষয়টি মাঝেমধ্যেই সংবাদ শিরোনাম হতো। যদিও এই আগস্টে তাঁরা প্রকাশ্যে চলাফেরা করেছেন কিন্তু তা সংবাদমাধ্যমে ফলাও করে খবর হওয়ার পর আবারও যেন সবার কাছ থেকে নিজেদের লুকিয়ে ফেলেছিলেন দুজনেই। সম্প্রতি আবারও এ দুজনের এক অভিসারের মুহূর্ত ফ্রেমবন্দী হয়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়।
বেশ কিছুদিন ধরেই ব্র্যাডলে কুপার ও ইরিনা শায়েকের প্রেমের বিষয়টা সংবাদমাধ্যমের আগ্রহের বিষয়। অথচ কিছুদিন আগেও ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর ইরিনা শায়েকের প্রেমের খবর নিয়েই ব্যস্ত থাকত সংবাদমাধ্যমগুলো। সময় দ্রুত বদলায়। রুশ সুপার মডেল ইরিনা শায়েকের প্রেমিকের নাম এখন ব্র্যাডলে কুপার।
গত শুক্রবার রাতে উত্তর লন্ডনে ‘ইউ টু’ ব্যান্ডের এক অনুষ্ঠান শেষে পার্টি থেকে ফেরার সময় ক্যামেরাবন্দী হন এই তারকা জুটি। দুজন দুজনের হাত ধরে বাইরে বেরিয়ে আসার মুহূর্তেই ক্যামেরাবন্দী হন তাঁরা। লন্ডনের এ অনুষ্ঠানে ‘ইউ টু’ ব্যান্ডের বোনো এবং মিক জ্যাগারের সঙ্গেও সময় কাটিয়েছেন তাঁরা।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ইদানীং অধিকাংশ সময়ই এই দুজন একত্রে কাটাচ্ছেন। ২৯ বছর বয়সী রুশ মডেল ইরিনা আর ৪০ বছর বয়সী হলিউড তারকা ব্র্যাডলে কুপারকে ছবিতে দেখে মনে হচ্ছে, দুজনে দুজনার গভীর প্রেমেই পড়েছেন। ছবি তোলার আগ মুহূর্তে নাকি ফোনে কথা বলার সময়টিতেও ব্র্যাডলে কুপার এক হাতে ধরে রেখেছিলেন প্রেমিকা ইরিনা শায়েককে। মিরর। মেইল অনলাইন।