বড়পর্দায় জ্যাকসনের শিম্পাঞ্জির জীবনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক গুণী মানুষের ভাগ্যেও এতটা খ্যাতি জোটে না, যতটা পেয়েছিল মাইকেল জ্যাকসনের পোষা শিম্পাজি ‘বাবলস’। তাকে ঘিরে কম হুল্লোড় হয়নি। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক গবেষণাকেন্দ্র থেকে বাবলসকে দত্তক নেন পপসম্রাট জ্যাকসন। তাঁকে নিয়ে কনসার্টে যাওয়া থেকে শুরু করে শেষমেশ বাবলসকে ফ্লোরিডার এক অভয়ারণ্যে ছেড়ে আসার খবরও ছিল অনেক আলোচিত। সেই তারকাখ্যাতি পাওয়া শিম্পাঞ্জি বাবলসকে নিয়েই এবার তৈরি হচ্ছে একটি অ্যানিমেশন ছবি। এতে দেখানো হবে বাবলসের জীবন এবং তাঁর চোখ দিয়ে দেখা মাইকেল জ্যাকসনের অনেক গল্প।
ছবিটি তৈরি হবে আইজ্যাক অ্যাডামসনের লেখা পাণ্ডুলিপি নিয়ে। এরই মধ্যে পাণ্ডুলিপিটি থেকে ছবি তৈরির স্বত্ব কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রযোজক ড্যান হারম্যান এবং অ্যান্ড্রু কর্টচাকের এন্ড কিউ কোম্পানি এই স্বত্ব কেনার চেষ্টায় আছে। এখনও কোনো পরিচালক নির্বাচন করা হয়নি ছবিটির জন্য। বিলবোর্ড।