বয়সে কী আসে যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা স্টোন
এমা স্টোন
জেনিফার লরেন
জেনিফার লরেন
স্কারলেট জোহানসন
স্কারলেট জোহানসন

হলিউড কাঁপানো তিন তরুণী—এমা স্টোন, জেনিফার লরেন্স আর স্কারলেট জোহানসন। তিন নায়িকার বয়স এখনো ৩০ পেরোয়নি। অথচ ইদানীং দেখা যাচ্ছে, পর্দায় তাঁদের সঙ্গীদের কারও বয়সই চল্লিশের কম নয়! মার্ক র্যাফালো, ব্র্যাডলি কুপারদের মতো মধ্যবয়সী নায়কদের সঙ্গেই যেন তাঁরা বেশি মানানসই! অ্যাভেঞ্জারস: এইজ অব আলট্রন-এ স্কারলেটকে প্রেমময় দৃশ্যে দেখা গেছে মার্ক র্যাফালোর সঙ্গে। দুজনের বয়সের পার্থক্য ১৭, অথচ এই তথ্য সংবাদমাধ্যমগুলোয় ‘খবর’ হয়ে ওঠেনি। হবেই বা কেন? কম বয়সী নায়িকাদের পাশে মধ্যবয়স্ক নায়কদের দাঁড় করিয়ে দেওয়াটা রীতিমতো ‘নিয়ম’ বানিয়ে ফেলেছে হলিউড!
এমা স্টোনের নায়কদের কথাই ধরুন। ব্র্যাডলি কুপার, এডওয়ার্ড নর্টন, শন পেন...! সর্বশেষ অ্যামেজিং স্পাইডারম্যান ছবিতে মাত্র পাঁচ বছরের বড় অ্যান্ড্রু গারফিল্ডকে নায়ক হিসেবে পাওয়া এমার জন্য ‘সৌভাগ্য’ই বলতে হবে! অন্যদিকে জেনিফার লরেন্সও আছেন এই দলে। অস্কার পাওয়ার পরপরই যেন তাঁর বিপরীতে মধ্যবয়স্ক নায়কদের পছন্দ করছেন পরিচালকেরা! ইয়াহু নিউজ।