ভক্ত এখন প্রেমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই প্রথম একসঙ্গে ছবি তোলা গেল জেনিফার লরেন্স ও ক্রিস মার্টিনের
এই প্রথম একসঙ্গে ছবি তোলা গেল জেনিফার লরেন্স ও ক্রিস মার্টিনের
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

কৈশোরে যাঁর পোস্টার আঁটা থাকত দেয়ালে, যাঁর কথা ভেবে রাত কাটত নির্ঘুম, বড় হয়ে তাঁকেই যদি পাওয়া যায় প্রেমিক হিসেবে! জেনিফার লরেন্সের বেলায় নাকি ঘটেছে এমনটাই। কোল্ডপ্লে ব্যান্ডের মূল গায়ক ক্রিস মার্টিনের দারুণ ভক্ত ছিলেন তিনি। আর এখন প্রেম করছেন তাঁরই সঙ্গে।
মাস খানেক ধরেই শোনা যাচ্ছিল নতুন এই জুটির কথা। গিনেথ প্যালট্রোর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ক্রিস মার্টিনের হৃদয়জুড়ে বসেছেন জেনিফার লরেন্স। তবে এত দিন একসঙ্গে নানা জায়গায় দেখা গেলেও তাঁদের ছবি তুলতে পারেননি কেউ। সম্প্রতি ক্লোল্ডপ্লের কনসার্ট থেকে ফেরার পথে একসঙ্গে ক্যামেরাবন্দী করা গেছে দুজনকে। সূত্র: ইয়াহু সেলিব্রেটি