ভক্তের জন্য শক্ত

প্রিয় তারকাকে ভালোবাসার অপরাধে থানা অবধি যেতে হলো এক ভক্তকে! সম্প্রতি এই বিপাকে পড়েছেন স্তানিস্লাভ সনসিয়াদেক নামের এক চার্লিজ থেরন-ভক্ত। ম্যাড ম্যাক্স: ফিউরি রোড তারকার বাড়ির সামনে গিয়ে কী এমন কাণ্ড ঘটিয়েছিলেন স্তানিস্লাভ যে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে হলো? ভয়ানক কোনো অস্ত্রশস্ত্র নয়, তাঁর হাতে ছিল ফুলের তোড়া। গোঁ ধরেছিলেন, স্বয়ং থেরনের হাতে ফুল না দিয়ে তিনি যাবেন না। বাড়ির অন্য লোকদের শত অনুরোধ সত্ত্বেও স্তানিস্লাভকে নিরস্ত করা যায়নি। ওদিকে অস্কারজয়ী অভিনেত্রীও দেখা করতে নারাজ। বাধ্য হয়ে বাড়ির লোকজনই পরে পুলিশ ডাকেন।
ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। যেহেতু রাশিয়ান ভক্তের কোনো বদ মতলব ছিল না, তাই বিচারক তাঁকে বিনা দণ্ডে মুক্তি দিয়েছেন। এর আগে হলিউড অভিনেত্রী কিরা নাইটলির জন্যও এক ভক্তকে থানায় যেতে হয়েছিল। তাঁর অপরাধ, প্রিয় তারকার বাড়ির সামনে ফুল ও ‘উইল ইউ ম্যারি মি?’ লেখা কাগজ হাতে দাঁড়িয়ে ছিলেন তিনি। ডেইলিমেইল।