ভক্ষক যখন রক্ষক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়টা অনেকটা শিয়ালের কাছে মুরগি জমা রাখার মতো! যে মেয়ে কয়েকবার মানুষের ওপর গাড়ি তুলে দিয়েছেন, তিনিই নাকি এখন মানুষের গাড়ির নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবেন। সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী লিন্ডসে লোহানের মুখপাত্র। হলিউডের এই অভিনেত্রী চুক্তিবদ্ধ হয়েছেন একটি গাড়ি বিমাকারী প্রতিষ্ঠানের সঙ্গে। তাঁদের হয়ে গাড়ি বিমার একটি বিজ্ঞাপনে দেখা যাবে লিন্ডসেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে নিজেই নিজের গাড়ি নিয়ে বেসামাল হয়ে থাকেন, তিনি আবার অন্যের গাড়ির নিরাপত্তা কেমন করে নিশ্চিত করবেন? এস শোবিজ