ভাঙনের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

বেহালার করুণ রাগিণী মৃদু সুরে বাজছিল। শোনা যাচ্ছিল পাড় ভাঙার গান। প্রবল ঝড়ের দাপটে এর আগে টলোমলো হয়েছে তাঁদের ভালোবাসার ছোট্ট ডিঙিনৌকা। কিন্তু বুক পেতে সামলে নিয়েছিলেন। শক্ত করে ধরেছিলেন হাল, কষে বেঁধেছিলেন পাল। কিন্তু এবারের ঝড়টায় নাকি গুঁড়িয়ে যাচ্ছে সব। তলিয়ে যাচ্ছে ব্র্যাঞ্জেলিনা জুটির সংসার! বেশ কিছুদিন ধরে অ্যাঞ্জেলিনা জোলি আলাদা থাকছেন বলেই গুঞ্জন। দুজনের সম্পর্কটা নাকি খাদের কিনারে দাঁড়িয়ে আছে। পলকা বাতাসেই পতন! ১০ জানুয়ারি গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে জোলি যোগ দেননি ব্র্যাড পিটের সঙ্গে। ১৭ জানুয়ারি কুংফু পান্ডা থ্রির প্রিমিয়ারে পিট ছিলেন না জোলির সঙ্গে।
ভেতরের সূত্র বলছে, নিজের ব্যক্তিগত জীবন, ক্যানসার থেকে বাঁচার লড়াইয়ে বারবার সার্জনের ছুরির নিচে যাওয়া, ক্যারিয়ার...সব মিলিয়ে জোলি ক্লান্ত। মানসিক অবসাদও পেয়ে বসেছে। আর তাই ছেড়ে দিয়েছেন হাল।
আগেও দুজনের সংসারের ভাঙন নিয়ে বেশ কবার গুঞ্জন রটেছিল। যদিও রটনাগুলো শেষ পর্যন্ত ঘটনা হয়ে উঠতে পারেনি। এবারও যেন তা-ই হয়! হলিউড লাইফ।