ভাজা ভাজা সেফ্রায়েড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানের কাছে একই প্রশ্ন শুনতে শুনতে ভাজা ভাজা দশা হতে চলেছে আমান্ডা সেফ্রায়েডের। ঘরসংসার করার স্বপ্ন সব মেয়েই দেখেন। সেফ্রায়েডও চান কোল আলো করে ফুটফুটে একটি শিশু থাকবে তাঁর। কিন্তু বাচ্চা নেওয়া আর সংসারই কি একজন নারীর জন্য সবচেয়ে মহার্ঘ্য? এখনো তো ঢের সময় পড়ে আছে।
২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘সমাজ আপনাকে সব সময়ই মনে করিয়ে দেবে, মা হওয়ার বয়স আপনি পেরিয়ে যাচ্ছেন। একই কথা শুনতে শুনতে ঘেন্না ধরে গেছে। তবে আমি এমন ভাব করি, আরে বাবা এটা প্রযুক্তির যুগ। ৫০ পর্যন্তও আপনি মা হতে পারবেন। এত তাড়া কিসের! কিন্তু তাতেও কাজ হয় না। প্রতিদিনই একটা চাপ অনুভব করি।’ আইএএনএস।