ভালোবাসা মন্দবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেরি এডওয়ার্ডস
পেরি এডওয়ার্ডস

ভালোবাসা বড় অদ্ভুত। ভালোবাসার প্রবল জোয়ারে ভেসে যায় সব দীনতা। আবার ভালোবাসার ভাটার টানে জেগে ওঠে গোপন ঈর্ষাও। তবে ভালোবাসায় সব ঈর্ষাই মন্দ নয়। কিছু ঈর্ষা সুপ্ত ভালোবাসার আগ্নেয়গিরিকে যে জাগিয়ে তোলে। পেরি এডওয়ার্ডসের কথা শুনে মনে হচ্ছে, জায়ান মালিক সম্ভবত সেই চেষ্টাই করছেন!

ইনস্টাগ্রামে দেওয়া জায়ানের ছবি
ইনস্টাগ্রামে দেওয়া জায়ানের ছবি

শুধু ওয়ান ডিরেকশন নয়, মালিক সম্পর্কের পাট চুকিয়েছেন প্রেমিকা এডওয়ার্ডসের সঙ্গেও। তবে পুরো শিকড় উপড়ানো যায়নি বোধ হয়। গত কিছুদিনের ঘটনাপ্রবাহ সেদিকেই ইঙ্গিত করছে। নতুন মিউজিক ভিডিওতে এডওয়ার্ডসের অনামিকায় আবারও পরতে দেখা গেছে মালিকের দেওয়া বাগদানের আংটি। এমনও গুঞ্জন রটেছে, কারলিন ব্রায়ানের সঙ্গে মালিকের নতুন প্রেমটা নাকি ‘সিরিয়াস’ নয়।
গত বুধবার কারলিনের সঙ্গে বেশ রোমান্টিক একটি ছবি ইনস্টাগ্রামে দেন মালিক। প্রায় কাছাকাছি ধরনের ছবি এর আগে এডওয়ার্ডসের সঙ্গেও ছিল। এডওয়ার্ডস দাবি করে বসলেন, এই ছবি ব্যবহার করে জায়ান নাকি তাঁর মনে ঈর্ষার আগুন ঠুকে দিতে চাইছেন। তাতে অবশ্য কোনো লাভ হবে না বলেও জানাচ্ছেন এডওয়ার্ডস। তবে কি তাঁর হৃদয় এখন অগ্নিনিরোধক! হলিউড লাইফ।