ভিন ডিজেল ভারতে আসবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন ও ভিন ডিজেল
দীপিকা পাড়ুকোন ও ভিন ডিজেল

বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ মুক্তি পাবে আগামী বছর, জানুয়ারিতে। দীপিকা খুব করে চাইছেন, সেসময় সহশিল্পী হলিউড অভিনেতা ভিন ডিজেলকে ভারতে আনতে। ভিন ডিজেলও কথা দিয়েছেন, তিনি আসবেন।
ভারতে ছবিটির বড়সড় একটি প্রিমিয়ার করার পরিকল্পনা দীপিকা এরই মধ্যে এঁটে ফেলেছেন।
ভিন ডিজেল কবে আসবেন, তারিখটা এখনো ঠিক হয়নি। কিন্তু দীপিকার এ বন্ধু তাঁকে আশ্বস্ত করেছেন, দীপিকার প্রথম হলিউড ছবি মুক্তির উপলক্ষ তাঁর নিজের দেশের মাটিতে বেশ ধুমধাম করেই পালিত হবে। মিড ডে