ভিলেন এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা স্টোন
এমা স্টোন

অ্যাঞ্জেলিনা জোলিই পথটা দেখিয়েছেন। কে বলেছে, শুধু হিরোগিরি করেই মন জিততে হবে? অভিনয় জানলে ভিলেনগিরি করেও মন জেতা যায়। জোলি অভিনয় করেছিলেন ডিজনির ভিলেনদের একজন ম্যালেফিসেন্ট চরিত্রে। এবার সেই পথে হাঁটতে চলেছেন এমা স্টোনও।
জোলি ভিলেন হয়েও ঠিক ভিলেন ছিলেন না। তবে স্টোন এবার বেছে নিয়েছেন দুর্ধর্ষ এক চরিত্র।
আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই) শতবর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন বিভাগের সেরা ১০০-এর তালিকা করেছিল। তখন সেরা ১০০ ভিলেন চরিত্রে ৩৯ নম্বরে ছিল ক্রুয়েলা ডে ভিল চরিত্রটি।
সেই বিখ্যাত কিংবা কুখ্যাত চরিত্রে অভিনয় করবেন স্টোন। নাম শুনলেই বোঝা যায়, এই চরিত্র ‘ক্রুয়েল’ বা নিষ্ঠুর। আর ডে ভিল জোড়া লাগালে তো অর্থ দাঁড়ায় ‘শয়তান’। ছবিটি কে পরিচালনা করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে নাম ঠিক হয়ে গেছে ক্রুয়েলা।
‘হু হি হা হা’র ভিলেন মার্কা হাসির অনুশীলনও নাকি শুরু করে দিয়েছেন এমা। স্টোনের মন এই চরিত্রে কতটা ‘পাথুরে’ হয়, সেটাই দেখার। পিপল।