ভুলিতে পারি না তারে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম ক্রুজ ও এমিলি থমাস
টম ক্রুজ ও এমিলি থমাস

একটা গান আছে, ‘ভুলিতে পারি না তারে/ ভোলা যায় না...’। হলিউড অভিনেতা টম ক্রুজের সঙ্গে এই গানের লাইনগুলো মিলে যায় অনেকটা। বিচ্ছেদের তিন বছর পরও তিনি ভুলতে পারছেন না সাবেক স্ত্রী কেটি হোমসকে। মুখে কেটির কথা কিংবা চোখে কেটির ছায়া না থাকলেও টমের মনজুড়ে যেন এখনো কেটির প্রভাব লক্ষণীয়। নতুন করে প্রেমে পড়েছেন? সেখানেও কেটির উপস্থিতি! কেমন করে? এ নিয়েই তো এখন সরগরম হলিউড। গুঞ্জন ছড়িয়েছে, টম ক্রুজ তাঁর ব্রিটিশ সহকারী এমিলি থমাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। খুব শিগগির নাকি বিয়ের প্রস্তাবও দেবেন। তাই মিডিয়ার চোখ যখন এমিলিকে খোঁজা শুরু করল, তখনই বেরিয়ে এল আসল রহস্য। দেখা গেল, ২২ বছরের এমিলির চেহারা অনেকটাই মিলে যায় কেটি হোমসের সঙ্গে। তাহলে এটাই টমের নতুন করে প্রেমে পড়ার রহস্য? হতেই পারে। কারণ, হলিউডে এই বিষয়টা নতুন নয়।

কেটি  হোমস
কেটি হোমস


জেনিফার লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর গায়ক মার্ক অ্যান্টোনিও প্রেম শুরু করেন শ্যানন লিমা নামে জেলোর মতো দেখতে এক মডেলের সঙ্গে। তা ছাড়া সাবেক স্বামী রাসেল ব্র্যান্ডের সঙ্গে কেটি পেরির বর্তমান প্রেমিক জন মায়ারের চেহারাও মিলে যায় অনেকটা। ড্যানিস রিচার্ডস-চার্লি শিন-ব্রুক মুলারের সঙ্গেও ঘটেছিল একই ঘটনা। এমন দৃষ্টান্তের অভাব নেই হলিউডে। নিউইয়র্ক ডেইলি নিউজ