ভেঙে গেছে দেব-ফ্রিদার প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেব প্যাটেলের সঙ্গে ফ্রিদা পিন্টো
দেব প্যাটেলের সঙ্গে ফ্রিদা পিন্টো

স্লামডগ মিলিয়নিয়ার তারকা দেব প্যাটেল ও ফ্রিদা পিন্টোর প্রেম ভেঙে গেছে। সম্প্রতি ফ্রিদার কাছের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইউএস ম্যাগাজিন জানিয়েছে, বেশ কিছুদিন আগেই এই জুটি ছয় বছরের প্রেমের ইতি টেনেছেন।
২০০৮ সালে মুক্তি পাওয়া স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করার পর বাস্তব জীবনেও দেব ও ফ্রিদার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। গত অক্টোবরে দেবকে ছাড়াই নিজের ৩০তম জন্মদিন উদযাপন করেন ফ্রিদা। দেবের পরিবর্তে ভারতের ধনাঢ্য ব্যবসায়ী বিজয় মালায়ার ছেলে হলিউডের উদীয়মান অভিনেতা সিদ্ধার্থ মালায়ার সঙ্গে জন্মদিন উদযাপন করেন ফ্রিদা। সিদ্ধার্থের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবিও ফ্রিদা পোস্ট করেন তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। মূলত তখন থেকেই দেব-ফ্রিদার প্রেম নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। অবশেষে সম্প্রতি এই জুটির বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে ফ্রিদার কাছের একটি সূত্র।
সূত্রটি জানিয়েছে, ফ্রিদা এই মুহূর্তে একাকী জীবন যাপন করলেও বেশ সুখেই আছেন। বন্ধু-বান্ধবেরা সব সময় তাঁকে খুশি রাখার চেষ্টা করছেন।
দেব-ফ্রিদার বিচ্ছেদের বিষয়টিকে বছর শেষের বিস্ময় বলেই মনে করছেন অনেকে। কারণ গত বছরই এক সাক্ষাৎকারে এই জুটি বলেছিলেন, তাঁরা ভালোবাসা দিবস উদযাপন করেন না। এর পেছনের কারণ সম্পর্কে তাঁরা জানান, প্রতিদিনই ভালোবাসা উদযাপন করা উচিত বলে মনে করেন তাঁরা। অথচ বছর না ঘুরতেই তাঁদের ভালোবাসার রং ফিকে হয়ে গেছে। বিচ্ছেদের মতো কঠিন পথে হাঁটতে হয়েছে তাঁদের।
বয়সে ছয় বছরের ছোট দেবের সঙ্গে প্রেম শুরুর আগে ফ্রিদা তাঁর সাবেক মুখপাত্র রোহান আন্টাওর সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন। কিন্তু পরে বাগদান ভেঙে দেন ফ্রিদা ও রোহান।
আরও পড়ুন