ভ্রমণে ক্লুনি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লুনি দম্পতি
ক্লুনি দম্পতি

এই তো মাস খানেক হলো হলিউড তারকা জর্জ ক্লুনি ও তাঁর আইনজীবী স্ত্রী আমাল ক্লুনির ঘর আলো করতে এসেছে তাঁদের যমজ সন্তান এলা ও অ্যালেক্সান্ডার। আর কত ঘরে বসে বিশ্রাম করবেন তাঁরা? নবজাতকদেরও তো পৃথিবীর আলোকচ্ছটা দেখানো চাই। তর সইছে না মনে হয়। তাই পুরো পরিবার মিলে বেড়াতে চলে গেলেন।

ব্যক্তিগত বিমানে করে সোমবার ইতালির মিলান শহরে পৌঁছেছেন ক্লুনি পরিবার। জর্জ ক্লুনিকে সন্তানদের নিয়ে বিমান থেকে নামতে দেখা যায়। সঙ্গে ছিলেন স্ত্রী আমাল ক্লুনিও। সন্তান জন্ম হওয়ার পর তাদের নিয়ে এটাই প্রথম ক্লুনি দম্পতির জনসমক্ষে আসা বলে ধরে নিচ্ছে মার্কিন গণমাধ্যমগুলো।

৬ জুন লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে জন্ম হয় ক্লুনি দম্পতির যমজ সন্তানদের। সেই থেকে বেজায় খুশি ক্লুনি পরিবার। সন্তান জন্মের পরপরই জর্জ ক্লুনি নিশ্চিত করেছেন মা-সন্তান সবাই সুস্থ আছেন। তথ্যসূত্র: পিপল।