ভয় পেয়েই ১০ লাখ ডলার!

আপনার কাজ হলো ভয় পাওয়া। আর এর বিনিময়েই পাবেন ১০ লাখ ডলার। ভাবছেন, এমন গৌরী সেনও কি আছে? অবশ্যই আছে। শোনা যাচ্ছে, নগদে ১০ লাখ ডলার এরই মধ্যে চলে গেছে প্যারিস হিলটনের ব্যাংক হিসাবে। হিলটন কিছুই করেননি, স্রেফ ভয় পেয়েছিলেন!
কদিন আগে বিমান ‘দুর্ঘটনা’ থেকে বেঁচে যান হিলটন। আকাশে বিমান ভয়ংকরভাবে উড়তে থাকার সময় আতঙ্কে কান ফাটিয়ে চিৎকার করেছেন। পরে জানা যায়, এই দুর্ঘটনা ছিল সাজানো নাটক। মিসরের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘রামেজ ইন কন্ট্রোল’-এর একটি পর্বের জন্য লুকোনো ক্যামেরায় ধারণ করা হয়েছে হিলটনের কাণ্ড।
এর বিনিময়ে হিলটন এই মোটা অঙ্কের টাকা পেয়েছেন বলে শোনা যাচ্ছে। শুধু তা-ই নয়, এমনও দাবি করা হয়েছে, কিছু একটা যে করা হবে, হিলটন তা আগে থেকেই জানতেন। তবে কি তাঁর ভয়টা স্রেফ অভিনয়? না, সব পরিকল্পনা খুলে বলা হয়নি যেন সত্যিকারের অভিব্যক্তিটা ধরা পড়ে ক্যামেরায়।
আইএএনএস।