ভয়ে নির্ঘুম রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিলি ব্লান্ট
এমিলি ব্লান্ট

হৃদয়বিদারক এক দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। তারপর থেকে আর ঘুমই আসছে না এমিলি ব্লান্টের। নতুন ছবি দ্য গার্ল অন দ্য ট্রেইন–এ নাকি এমনই কিছু দৃশ্যে দেখা যাবে এই ব্রিটিশ অভিনেত্রীকে। দৃশ্যগুলোতে তাঁকে দেখে দর্শকেরা ঘুমাতে পারবেন তো!
নতুন ছবিটিতে এমিলি অভিনয় করেছেন তালাকপ্রাপ্ত এক নারীর চরিত্রে। পলা হকিন্সের বিপুল বিক্রীত উপন্যাসের কাহিনি নিয়েই তৈরি হচ্ছে ছবিটি। থ্রিলার এই ছবিটির শুটিং চলছে নিউইয়র্কে। এরই এক মারাত্মক মারপিটের দৃশ্যে অভিনয়ের পর থেকে বেশ কদিন নাকি ঘুমাতে পারছিলেন না তিনি। এমিলি বলেন, ‘শুটিং শেষে বাড়ি ফেরার পর প্রায় দু-তিন দিন ঘুমাতে পারিনি। কী যে বাজে অবস্থা হয়েছিল বলার না। এমন অভিজ্ঞতা আগে কখনোই হয়নি আমার। দৃশ্যগুলো যেমনই হোক না কেন, আমি ঠিকই মানিয়ে নিতে পারি। কিন্তু এবার যা হলো, তা ছিল ভয়াবহ।’
বাড়ি ফেরার পর এমিলিকে এতই বিচ্ছিরি দেখাচ্ছিল যে তাঁর ২২ মাসের মেয়ে হেজেল নাকি তাঁকে দেখে ভয় পেয়েছিল। এর আগে এই তারকা অভিনয় করেছেন এজ অব টুমোরো ছবিতে। বিজনেস স্ট্যান্ডার্ড।