মঞ্চে আসছে বন্ড!

মঞ্চে আসছে ‘জেমস বন্ড: দ্য মিউজিক্যাল’। জেমস বন্ড এমন একটি চরিত্র যার সঙ্গে নাচ কিংবা গান কোনোটাই খুব একটা যায় না। কিন্তু মিউজিক্যাল ধাঁচের এই মঞ্চ নাটকে নাচ-গান নিয়ে হাজির হচ্ছে জেমস বন্ড। এরই মধ্যে নাটকটির জন্য নতুন গল্প লিখে ফেলেছেন ডেভ ক্লার্ক।
‘জেমস বন্ড: দ্য মিউজিক্যাল’ মঞ্চ নাটকের স্বত্ব কিনেছেন বন্ড প্রযোজক প্রয়াত হ্যারি সল্টজম্যানের মেয়ে মেরি সল্টজম্যান। নাটকটির সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জে হেনরি ওয়েসেজ। এক খবরে এ তথ্য জানিয়েছে ডিজিটালস্পাই ডটকম।
সম্পূর্ণ নতুন গল্পের এই মঞ্চ নাটকে বেশ কয়েকটি পরিচিত বন্ড খলনায়ক চরিত্র দেখা যাবে। পাশাপাশি নতুন কয়েকটি খলনায়ক চরিত্রও যুক্ত হবে। নাটকটির পাত্র-পাত্রী কিংবা অন্যান্য বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ২০১৭ সালের শেষদিকে কিংবা ২০১৮ সালের শুরুর দিকে নাটকটির মঞ্চায়ন শুরু করতে চান মেরি সল্টজম্যান।
জেমস বন্ডের নতুন ছবি ‘স্পেকটার’
এদিকে, জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘স্পেকটার’ নিয়ে ফিরছেন ড্যানিয়েল ক্রেইগ। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৬ নভেম্বর।
‘স্পেকটার’ ছবির ট্রেলার দেখতে ক্লিক করুন