মঞ্চে তাঁর বড় ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

টিভির চৌকো ছোট পর্দা হোক কিংবা রুপালি পর্দার বিশালত্ব, প্রত্যেক অভিনেতার জীবনের আসল পরীক্ষা মঞ্চেই। হলিউডের বড় তারকারাও ব্রডওয়েতে তাই নাম লেখান। কিন্তু এই পথে হাঁটার কোনো ইচ্ছা নেই জেনিফার লরেন্সের। সবচেয়ে কম বয়সে অস্কারজয়ী অভিনেত্রীদের একজন তিনি। অভিনয় প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে লরেন্সের সরল স্বীকারোক্তি, মঞ্চের পরীক্ষায় নির্ঘাত ফেল মেরে যাবেন।
হাঙ্গার গেমস তারকা বলেছেন, ‘এটায় আমি খুব ভয় পাই। আসলে মঞ্চটা আমার কাছে মনে হয় কণ্ঠ আর শরীরের দক্ষতার। এখানেই আমার ভয়। চলচ্চিত্র দেখার, সূক্ষ্ম অনুভূতির। আমি এই কাজটাই ভালো পারি।’
সহ-অভিনেতারা অনেকবারই প্ররোচিত করেছেন লরেন্সকে। প্রতিবারই তিনি ‘না’ বলে দিয়েছেন। মঞ্চের আরেকটি বিষয়ে তাঁর ভয়। একই দৃশ্য প্রতি রাতে অভিনয় করে যাওয়া, ‘আমার তো একই শট তিনবারের বেশি দিলেই মরে যাওয়ার দশা হয়। অবশ্য মঞ্চে যাঁরা কাজ করেছেন, তাঁরা বলেছেন, ওখানে প্রতিটি রাতই নতুন একটা রাতের রোমাঞ্চ।’ কনট্যাক্টমিউজিক।