মধ্যাহ্ন অভিসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার গার্না বেন অ্যাফ্লেক
জেনিফার গার্না বেন অ্যাফ্লেক

একটি ছবি নাকি হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। তা-ই যদি হয়, তবে গুজবে সাংবাদিকদের মুখে চুনকালিই হয়তো পড়তে চলেছে। বেন অ্যাফ্লেক আর জেনিফার গার্নার তাঁদের বিবাহবিচ্ছেদের ‘পাকা’ খবরকে আপাতত সন্দেহের মুখে ঠেলে দিয়ে গত শুক্রবার একসঙ্গে বেরিয়েছেন মধ্যাহ্নভোজে। ধারণা করা হচ্ছে, ট্যাবলয়েডগুলোর মুখে কুলুপ এঁটে দিতেই এই মধ্যাহ্ন অভিসার।
কদিন পরেই তাঁদের দশম বিবাহবার্ষিকী। অথচ এর ঠিক আগমুহূর্তে খবর এল, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে দুজনের। অথচ গত বছর অস্কার হাতে নিয়ে আবেগে কেঁদে দিয়ে অ্যাফ্লেক নিজে বলেছিলেন তাঁর জীবনে জেনিফারের অবদান আর আত্মত্যাগের কথা। এমনও শোনা গেল, সব চূড়ান্ত। ক্ষতিপূরণ হিসেবে ১৫টি ডলারও গুনতে হচ্ছে অ্যাফ্লেককে। কিন্তু দুজনে হাতে হাত ধরে ক্যামেরাবন্দী হয়ে যেন বলে উঠলেন—বালাই ষাট! ইয়াহু নিউজ।