মনরো হতে চাননি গার্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর কোটি পুরুষের গোপন একটা বাসনা আর দীর্ঘশ্বাস ছিলেন মেরিলিন মনরো। তাঁর মতো আবেদনময়ী অভিনেত্রী এখনো আসেননি। আর সেই মনরোর চরিত্রে অভিনয় করার দুর্লভ সুযোগ পেয়েও স্বেচ্ছায় পায়ে ঠেলতে চেয়েছিলেন কেলি গার্নার!
গত ৩০ ও ৩১ মে প্রচারিত হয়েছে মিনি সিরিজ দ্য সিক্রেট লাইফ অব মেরিলিন মনরো। তাতে নামভূমিকায় দুর্দান্ত অভিনয় করে এখন সবার প্রশংসা কুড়াচ্ছেন গার্নার। তবে এই অভিনেত্রী বলেন, ‘আমি আসলে ভীষণ উৎকণ্ঠায় ছিলাম, কারণ এটা মেরিলিন মনরো। তাঁর চরিত্র করা চাট্টিখানি কথা নয়। সরে যাব কি না, এমনটাও ভেবেছিলাম।’ ভাগ্যিস সরে যাওয়ার সিদ্ধান্তটি শেষ পর্যন্ত নেননি! পিটিআই।