মনরোকে নিয়ে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিলিন মনরো
মেরিলিন মনরো

হাউ টু ম্যারি আ মিলিয়নিয়ার, সেভেন ইয়ার ইচ, বাস স্টপ। তাঁর নামের পাশে কম আলোচিত ছবি নেই। তবে রুপালি পর্দার বাইরে মেরিলিন মনরোর ব্যক্তিগত জীবনটাও কিন্তু কম বর্ণাঢ্য ছিল না। সেটাও আরেক গল্প। সেই গল্পটাই এবার উঠে আসতে যাচ্ছে।
খ্যাতির তুঙ্গ থেকে পতন, ক্যারিয়ার নিয়ে যুঝতে থাকা, মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সঙ্গে প্রেম-বিচ্ছেদ, ঘুমের পিল আর মাদকাসক্তি—পরতে পরতেই ছড়িয়ে আছে গল্প। এসব নিয়ে বানানো হবে ছবি। সম্ভাব্য নাম মেরিলিন। পরিচালনা করবেন লরি কলিয়ার। পিটিআই।